০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ইটভাটায় ডাকাতি, দুই সদস্য আটক

  • তারিখ : ১১:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / 335

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে একটি ইটের ভাটায় ডাকাতি করে পালানোর সময় জনতার হাতে দুই ডাকাত সদস্য আটক হয়েছে। আটককৃত ডাকাতদের পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার রাত ১১টায় উপজেলার নবীপুর এলাকার আর.আর.কে বিক্সফিল্ডে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো উপজেলার রহিমপুর গ্রামের মৃত মালেক সরকারের ছেলে হেলাল সরকার(২৮), একই গ্রামের মফিজ সরকারের ছেলে শুক্কুর সরকার(২৭)।

এঘটনায় ইটভাটার শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের আলী মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭।

মামলার বিবরনে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুরে আর.আর.কে ইটভাটায় শনিবার রাত ১১টায় ভাটার শ্রমিকরা মলিকপক্ষ থেকে প্রাপ্ত বেতনের টাকা বন্টন করার সময় রহিমপুর গ্রামের দীন ইসলাম চপ্পলের নেতৃত্বে ৭/৮ জনের একটি দস্যুর দল ইটভাটায় হানাদিয়ে শ্রমিকদের এলোপাথারি মারধর শুরু করে এবং তাদের কাছ থেকে নগদ ২২হাজার ৪শত টাকা, ৩টি মোবাইল সেটসহ মালামাল ছিনিয়ে নেয়।

লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় শ্রমিকদের শোর-চিৎকারে রাস্তায় থাকা জনতা দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। বাকি সদস্যরা পালিয়ে যায়। ইটভাটার শ্রমিক আলী মিয়া বাদী হয়ে ৩জনকে এজাহারনামীয় ও ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামীকে রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

মুরাদনগরে ইটভাটায় ডাকাতি, দুই সদস্য আটক

তারিখ : ১১:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩