০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মুরাদনগরে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি

  • তারিখ : ০৯:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 390

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন ওষুধসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও প্রায় নগদ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার গভীর রাতে মুরাদনগর বাজারের মহসিন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে দোকানের কর্মচারী দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের ফ্লোরে এলোমেলোভাবে ওষুধ পরে আছে। দোকানের সিলিং এর দিকে তাকিয়ে দেখেন টিনের চাল কাটা এবং রশি ঝুলানো।

কর্মচারী তাড়াতাড়ি দোকানের মালিক মহসিনকে খবর দিলে তিনি এসে দেখেন এন্টিবায়োটিকসহ দামি দামি ঔষধ দোকান থেকে চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখের উপরে। এছাড়াও দোকানের ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা খোয়া গেছে।

ফার্মেসীর মালিক মো. মহাসিন জানান, আমার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতগুলো চুরির ঘটনা ঘটার পরও এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি।

এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বলেও জানান এলাকাবাসী।

শেয়ার করুন

মুরাদনগরে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি

তারিখ : ০৯:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩