০৩:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মুরাদনগরে ঈদ পূর্ণমিলনী ও প্রয়াত ইউপি সচিবদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

  • তারিখ : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 600

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ইউনিয়ন পরিষদ সচিবদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত ইউনিয়ন পরিষদ সচিবদের স্মরণে দোয়া ও কুমিল্লা জেলা ইউনিয়ন পরিষদ সচিব কল্যাণ তহবিল থেকে কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী সচিবের পরিবারকে অনুদানের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর মুরাদনগর শাখা।

মুরাদনগর উপজেলা বাপসা’র সভাপতি চন্দন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী।

মুরাদনগর উপজেলা বাপসা’র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর সদরের ইউপির চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, পাহাড়পুর ইউপির চেয়ারম্যান সামাদ মাঝি, টনকী ইউপির চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, কুমিল্লা জেলা বাপসা’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গরীব নেওয়াজ শাকিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব নাঈম সরকার, মোহাম্মদ ইসমাইল হোসেন, হাজী ফজলুল হক, মোজাম্মেল হক, তাজুল ইসলাম, বাবু দিলীপ কুমার দাস, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

মুরাদনগরে ঈদ পূর্ণমিলনী ও প্রয়াত ইউপি সচিবদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

তারিখ : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩