০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

  • তারিখ : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / 514

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে।

শনিবার বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমরা একটি কথাই বলব— আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে, তা হলে এটি একটি ঐতিহাসিক সফর।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এ সভার আয়োজন করা হয়েছে। তা ছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

তারিখ : ০৩:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩