১২:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / 611

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান গাড়ী জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মৃত হাবীব মিয়ার ছেলে বাবুল মিয়া(৩৭), একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জামাল মিয়া(৫৫)।

পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট করে যানবাহনে তল্লাশি অভিযান চলাকালে একটি পিকআপ গাড়ীকে থামার জন্য সিগন্যাল দেয়।

এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ীর চালক ও হেলপার অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের আচরন সন্দেহজনক হওয়ায় পুলিশ পিকআপ গাড়ীটি তল্লাশী করে। পরে কেবিনের দুই পাশে বিশেষ কায়দায় বক্সের ভিতর রক্ষিত ১২০বোতল ফেন্সিডিল উদ্ধারসহ চালক ও হেলপারকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ‘ঢাকা মেট্রো-ন-১১-৩২২১’ নম্বরের গাড়ীটি জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ১২:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩