০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

প্রেমের টানে নেপালি তরুণী টাঙ্গাইলে

  • তারিখ : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 963

টাঙ্গাইল প্রতিনিধি :

প্রেমের টানে নেপাল থেকে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন সানজু কুমারী খাত্রী (২০) নামে এক তরুণী। চার বছর ধরে মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার সময় একে অপরের সঙ্গে চেনাজানা ও ভালোবাসা। সখীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হুমায়ন মিয়ার ছেলে নাজমুল ইসলামের (২৫) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সানজু। ১৫ দিন আগে ওই তরুণী নেপাল থেকে নাজমুলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তাকে দেখার জন্য ভিড় করছেন অনেকে। সরেজমিন দেখা যায়, বাঙালি মেয়েদের মতো পোশাক পরে স্বাভাবিক কাজকর্ম করছেন নেপালি তরুণী। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন খাদিজা আক্তার। তিনি বাঙালি আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছেদ পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যায় আছেন। খাদিজার (সানজু) নেপালি ভাষা অনুবাদ করে নাজমুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও গ্রাম্য পরিবেশ আমার কাছে ভালো লেগেছে। নাজমুলকে অনেক ভালোবাসি। আমি আর নেপালে ফিরে যাব না। নাজমুল ইসলাম বলেন, আমি ওর প্রতি কৃতজ্ঞ। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই। নাজমুলের বাবা হুমায়ন মিয়া বলেন, ছেলের বউ দেখে আমরা খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।

শেয়ার করুন

প্রেমের টানে নেপালি তরুণী টাঙ্গাইলে

তারিখ : ০৬:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০