০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • তারিখ : ১০:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / 573

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর থেকে ১০কেজি গাঁজাসহ কামাল(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই সফিক উল্যাহর নেতৃত্বে পুলিশ রামচন্দ্রপুর এলাকার মাদক মামলার পলাতক আসামী সজল মিয়ার বাড়ীতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন দৌড়ে পালানোর চেষ্টা করাকালে কামালকে আটক করতে পারলেও সজল পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় সজলের ঘর থেকে দশকেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ১০কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

তারিখ : ১০:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩