০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

  • তারিখ : ১১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 572

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মামুনের বড় ভাই ও কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে। রোববার বিকেলে উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে গত শনিবার ২৯ জুলাই আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা।

পরে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে পুনরায় মাসুম ভাইয়ের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙ্গার কারণ জানতে চায়।

এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে মাসুম ভাইয়ের পেছনে আঘাত করলে তিনি মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

তারিখ : ১১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩