০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

৩৯তম বিসিএসের ৩৮ জনকে নিয়োগ দিতে রুল

  • তারিখ : ১২:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • / 1016

৩৯তম বিসিএসে (বিশেষ) সুপারিশকৃত ৩৮ জন প্রার্থীকে কেন নিয়োগ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে.এম কামরুল কাদেরের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম রাহুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও এএজি সাইফুল আলম।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ‘৩৯তম বিসিএস (বিশেষ)-এ পিএসসি সর্বমোট ৪৭৯২ জন প্রার্থীকে সুপারিশ করে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে ৪৬২৯ জন প্রার্থীকে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ প্রদান করেছেন। কিন্তু রিট আবেদনকারী ৩৮ জনকে অদ্যাবধি নিয়োগ প্রদান করা হয়নি।’

৩৮ জন প্রার্থী নিয়োগ না দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ ও সুপারিশকৃত পদে নিয়োগের প্রার্থনা করে রিট দায়ের করা হয়।

রিটকারীরা হলেন- মো. আবদুল্লাহ আল মামুন, রাকিবুল আলম, আসিক ইকবাল, ফারজানা নাজনিন মৌ, আনিকা তাবাসুম ইসপিতা, কাউসার আহমে, সাদিয়া আফরিন, মো. নাহিদ আজম পরাগ, শায়লা আকতার, মোহাম্মদ আলী আফতার, মো. ইব্রাহিম হোসেন, হোসনেয়ারা সোনিয়াসহ ৩৯তম বিসিএস (বিশেষ)সহ ৩৮ জন প্রার্থী।

শেয়ার করুন

৩৯তম বিসিএসের ৩৮ জনকে নিয়োগ দিতে রুল

তারিখ : ১২:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০