০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ৮টি ড্রেজার মেশিনসহ ৭হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত

  • তারিখ : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 369
আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে তিন ফসলী কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৮টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহন সম্ভব নয় বলে  ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি উক্ত স্থানে  অবৈধভাবে স্থাপিত প্রায় ৭০০০ ফুট দৈর্ঘ্যের পাইপ বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাংগরা পশ্চিম  ইউনিয়নের কাগাতুয়া, নোয়াগাঁও ও দীঘির পাড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করেন বাঙ্গরা বাজার থানার এস আই মো: শফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলার আনসার বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনি এসডি নিউজকে বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে ৮টি ড্রেজার মেশিনসহ ৭হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত

তারিখ : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩