০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে : ওবায়দুল কাদের

  • তারিখ : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • / 477

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে। খেলা হবে অক্টোবরে। খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এক তৃণমূল হয়েছে, সামনে আরো তৃ্ণমূল আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা দখল কে করবে সময় বলবে। ফখরুল ইদানিং কান্নাকাটি করছেন। এত কান্না কোথা থেকে আসে? ৪৮ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারলেন না। আমেরিকাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগে নিজের ঘর সামলান। ট্রাম্পকে সামলাতে পারেন না আবার আমাদের সামলাবেন কি করে?’

সমাবেশে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।

সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি গাজীপুর-৪, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-১, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর-২, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন নাহার ভুঁইয়া।

শেয়ার করুন

জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে : ওবায়দুল কাদের

তারিখ : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩