০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে জন্ম মৃত্যু নিবন্ধনে শীর্ষ ইউনিয়নকে সংবর্ধনা

  • তারিখ : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / 463

আরিফ গাজী :

“জন্ম মৃত্যু নিবন্ধন করি, নাগরিক সেবা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীর্ষ জন্ম-মৃত্যু নিবন্ধনকারী ইউনিয়ন পরিষদকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, ইউপি সচিব চন্দন কুমার দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, ইঞ্জিনিয়ার শওকত, ইউপি সচিব নাইম সরকার, জাকির হোসেন, কাজী তাজুল ইসলাম, জালাল উদ্দীন আহাম্মদ, মোজাম্মেল হকসহ সকল ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানে গত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষ থাকা ৩টি ইউনিয়নকে সম্মাননা প্রদান করেন ইউএনও মোঃ আলাউদ্দিন ভূঞা জনী। জন্ম মৃত্যু নিবন্ধনে প্রথম স্থানে রয়েছে ধামঘর ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্থানে রয়েছে নবীপুর পূর্ব ও তৃতীয় স্থানে রয়েছে আকুবপুর ইউনিয়ন পরিষদ।

শেয়ার করুন

মুরাদনগরে জন্ম মৃত্যু নিবন্ধনে শীর্ষ ইউনিয়নকে সংবর্ধনা

তারিখ : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩