০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিএনপি-আ.লীগের সঙ্গে আজ বৈঠকে বসছে মার্কিন প্রতিনিধিদল

  • তারিখ : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / 268

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। আজ সোমবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শনিবার ঢাকায় এসেছে ৭ সদস্যের দলটি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।

অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি। আজ বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী, একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।

বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও বৈঠক করবে আজ। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী। এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের বৈঠক সোমবার (আজ) বিকাল ৩টায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), এমপি ও চেয়ারম্যান এর উপদেষ্টা মাসরুর মওলা।

যুগান্তর

শেয়ার করুন

বিএনপি-আ.লীগের সঙ্গে আজ বৈঠকে বসছে মার্কিন প্রতিনিধিদল

তারিখ : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩