১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে গোসলে গিয়ে দুই বোন সহ নিহত ৩ শিশু

  • তারিখ : ১০:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 784

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের দুই বোনসহ পানিতে ডুবে ৩ জন কন্যাশিশু নিহত হয়েছে।

নিহত তিন শিশু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট পশ্চিমপাড়া গ্রামের সালাম মিয়ার মেয়ে আমেনা (১২) ও সামিয়া (৬) এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া(৭)।

নিহতদের পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দুপুরে বাড়ির পাশের সুরুজ মিয়ার পুকুর ঘাটে গোসল করতে যায় সালাম মিয়ার দুই মেয়ে আমেনা ও সামিয়া এবং একই গ্রামের কাউসার মিয়ার মেয়ে সাদিয়া। গোসল করতে গিয়ে দীর্ঘসময় পর বাড়ি ফিরে না আসলে পরিবারের অন্য সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর ঘাটের পাশে তাদের জুতা পানিতে ভাসতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধারনা করা হচ্ছে ওই তিন শিশু বিদ্যালয় থেকে ফিরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

শেয়ার করুন

মুরাদনগরে গোসলে গিয়ে দুই বোন সহ নিহত ৩ শিশু

তারিখ : ১০:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩