০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

  • তারিখ : ০৬:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 890

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দশমিনায় নদীতে গোসল করতে নেমে রূপা দাস (৯) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামে। নিখোঁজ রূপা দাস আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের সুদাংশু দাসের মেয়ে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পূর্বে রূপা দাস প্রতিদিনের মত একই বাড়ির অন্য তিনজন ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের আলীপুরা নদীতে গোসল করতে যায়। এসময় স্থানীয় লোকজন নদীর জোয়ারের স্রোতের টানে এদেরকে ভেসে যেতে দেখেন। তখন অন্য তিনজনকে উদ্ধার করতে পারলেও রূপা দাসকে অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার করতে পারেনি।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খবর দিয়ে বরিশাল থেকে ডুবুনি ও ফায়ার সার্ভিসের লোকদেরকে আনা হয়েছে। রূপা দাসকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

তারিখ : ০৬:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০