০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

জন্মের পরই রেগে আগুন নবজাতক, ছবি ভাইরাল

  • তারিখ : ০৩:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • / 1079

জন্মের পর সাধারণত নবজাতক কান্না করে। তবে জন্মের পর রেগে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক নবজাতক। মায়ের পেট থেকে বেরিয়ে ডাক্তারদের দিকে তাকিয়ে রীতিমতো চোখ কপালে নবজাতকের। সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

সদ্যোজাতের এমন কর্মকাণ্ডেই আপাতত মজে আছে নেটিজেনরা। এমন ঘটনায় অনেক মজা পেয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। সেখানকার এক হাসপাতালে ১৩ ফেব্রুয়ারি জন্ম নেয় এক কন্যা নবজাতক।

জন্মের পর থেকেই ওই নবজাতক ছিল একবারে চুপচাপ। ওই নবজাতকের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তাই ডাক্তাররা তাকে সামান্য আঘাত করেন।

কারণ ওই সদ্যোজাতের ফুসফুস সঠিকভাবে কাজ করছিল না। তাই ছোট্ট প্রাণ এই আঘাতে কেঁদে ওঠে। ডাক্তাররাও সদ্যোজাতের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। কান্না তো দূরের কথা, ডাক্তাররা তাকে চড় মারায় রীতিমতো রেগে গেল সদ্যোজাত। চোখ পাকিয়ে ডাক্তারদের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। সদ্যোজাতের এমন ব্যবহারে অবাক ডাক্তাররাও। তবে প্রথমে ঘাবড়ে গেলেও পরে হেসে ফেলেন তারা।

সেই শিশুকন্যার মা ডায়ান ডি জিসেস বারবোসা তার প্রসবের ঘটনা চিরস্মরণীয় করে রাখতে একটি ফটোগ্রাফার ভাড়া করেছিলেন। নবজাতকের ছবিগুলো তিনিই তোলেন। ফলে শিশুকন্যার ওই রাগী মুখের ছবিও মুহূর্তে ক্যামেরাবন্দি হয়ে যায়। তিনিই ছবিটি পরে সোশ্যাল সাইটে পোস্ট করেন। আর এখন তো সেই ছবি রীতিমতো ভাইরাল।

ওই ফটোগ্রাফারই জানান, নবজাতক যখন এমন রেগে গিয়েছিল, তখনও তার নাড়ি কাটা হয়নি। অবশ্য পরক্ষণেই নাড়ি কেটে ফেলা হয়। পরে কান্নাকাটি জুড়ে দেয় সদ্যোজাত।

শেয়ার করুন

জন্মের পরই রেগে আগুন নবজাতক, ছবি ভাইরাল

তারিখ : ০৩:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০