০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

হেলিকপ্টার চলে সড়কে

  • তারিখ : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 1003

চোখের সামনে হুস করে লাল-সাদা একটা উড়োজাহাজ রাস্তা দিয়ে এগিয়ে এসে পাশ কাটিয়ে চলে গেল। বিমানবন্দরের রানওয়েতে আছেন কি না, পরখ করে দেখার ইচ্ছাতে এদিক-সেদিক তাকাতেই নিজেকে আবিষ্কার করতে পারবেন মাদারীপুর জেলা সদরের কোনো এক সড়কে। চকিত দেখায় যেটাকে উড়োজাহাজ বলে ভাবছেন, বাস্তবে সেটি একটি অটোরিকশা। দেখতেও ঠিক উড়োজাহাজ নয়, হেলিকপ্টারের মতো। হেলিকপ্টারের আদলে অটোরিকশাটি তৈরি করেছেন মাদারীপুরের উত্তর দুধখালি শিকদারকান্দি এলাকার বাসিন্দা ওমর ফারুক শিকদার। তিনিই হেলিকপ্টার-রিকশাটির নকশাকার।

অদ্ভুত এই ইচ্ছা কেন? ওমর ফারুক শোনালেন পেছনের গল্প।

হেলিকপ্টারের মতো দেখতে অটোরিকশাটি বানিয়েছেন ওমর ফারুক শিকদার।২০১৪ সালের কথা। তখন মালয়েশিয়ায় থাকতেন তিনি। সে দেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় ব্যক্তিগত হেলিকপ্টার আছে, এমন এক ধনকুবেরের সঙ্গে। প্রায়ই তাঁর হেলিকপ্টারে ঘোরার সুযোগও পেতেন ফারুক। মূলত সেখান থেকেই আকাশে ওড়ার স্বপ্ন। ২০১৯ সালের শুরুতে দেশে ফিরে নিজেই তৈরি করলেন বিশেষ এই গাড়ি। খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা।

সামনের অংশ হেলিকপ্টারের মতো হলেও পেছনের অংশটি এমনভাবে তৈরি, যেটি চাইলেই খুলে ফেলা যায়। আর খুলে ফেললেই সেটি নৌকার আকার ধারণ করে বলেই অটোমালিক সেটির নাম দিয়েছেন ‘ডিজিটাল নৌকা অটো বিমান’। গাড়ির বয়স এক বছর না হলেও ফারুকের ব্যতিক্রমী গাড়িতে চড়ে বিয়ে করতে গেছেন শতাধিক ব্যক্তি। ফারুক জানালেন, গাড়ি থেকে আয়রোজগারও মন্দ নয়। দৈনিক দুই থেকে আড়াই হাজার টাকা আয় হয় তাঁর। ফারুক বলেন, ‘যাদের আকাশে ওড়ার সামর্থ্য নেই কিন্তু ইচ্ছে আছে, তাঁদের কথা চিন্তা করে আমি এটি তৈরি করেছি।’

শেয়ার করুন

হেলিকপ্টার চলে সড়কে

তারিখ : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০