০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু

  • তারিখ : ০৪:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / 1285

অনলাইন ডেস্ক :
দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক বয়স্ক ব্যক্তির। বুধবার দুপুর সাড়ে ৩টার কিছু পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেননি বা এর মধ্যে বিদেশেও যাননি। তিনি বিদেশ থাকা আসা একজনের সংস্পর্শে এসেছিলেন। তিনি আজই মারা গেছেন। তার মৃত্যু নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। যথাযথ প্রটোকল মেনে ভাইরাস না ছড়ানোর মতো করে তার লাশ দাফন করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার ২ জনসহ মোট ১০ জন করোনা আক্রান্ত থাকার কথা জানিয়েছিল আইইডিসিআর। আজকের ৪ জনসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। মোট ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. মীরাজাদি সেব্রিনা ফ্লোরা।

শেয়ার করুন

বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু

তারিখ : ০৪:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০