০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঋণের কিস্তি তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক

  • তারিখ : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
  • / 909

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ঋণের কিস্তি তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন এনজিও কর্মী। পরে তাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট সোপর্দ করা হলে সেখানে মুচলেকা দিয়ে ছাড়া পায় তারা।

বুধবার সকালে ও দুপুরে সদর উপজেলা পৌরসভার হাজীপাড়া ও গোয়াল পাড়ায় দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে ঋণের কিস্তি উত্তোলন করছিলেন এনজিও কর্মীরা। এসময় স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে মুঠোফোনে এ সংবাদ দিলে সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে এনজিও কর্মীদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন, বেসরকারি সংস্থা ইএসডিও’র ফিল্ড অফিসার মনিকা আক্তার , এসবিএম মহিউদ্দীন ও পদক্ষেপ সংস্থার ফিল্ড অফিসার জীতেন্দ্র নাথ রায়। আটককৃতরা পরবর্তী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিস্তি আদায় করবে না মর্মে লিখিত অঙ্গীকার করলে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম তাদের সতর্ক করে ছেড়ে দেন।

এর আগে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য।

শেয়ার করুন

ঋণের কিস্তি তুলতে গিয়ে ৩ এনজিও কর্মী আটক

তারিখ : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০