০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

দোকানপাট বন্ধ নিশ্চিত করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দিচ্ছি বাঙ্গরা বাজার প্রশাসন

  • তারিখ : ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
  • / 514

আরিফ গাজী :
করোনায় আতঙ্কে সারা বিশ্ব। বৈশ্বিক অর্থনীতি ও শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থনীতির চাকা নেতিবাচকভাবে চলছে। জনমনে তৈরি হয়েছে এক ভীতিকর পরিস্থিতি। বিভিন্ন দেশ নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা প্রশাসন। এ বিষয়ে প্রশাসন ও বাঙ্গরা বাজার থানার পক্ষ থেকে বেশ কয়েকদিন যাবৎ পুরো বাঙ্গরা বাজার থানা এলাকা জুড়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ রাখাসহ সচেতনতামূলক মাইকিং করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার নিজে থানা এলাকার প্রতিটি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত অপ্রয়োজনীয় সকল প্রকার দোকানপাট বন্ধ নিশ্চিত করে সচেতনতা বৃদ্ধির লক্ষে পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি পুরো থানা এলাকার সব জায়গায় পুলিশি টহলের মাধ্যমে অপ্রয়োজনে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দিচ্ছে না।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আমি নিজে উপস্থিত থেকে থানা এলাকার প্রতিটি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ব্যতীত অপ্রয়োজনীয় সকল প্রকার দোকানপাট বন্ধ নিশ্চিত করে সচেতনতা বৃদ্ধির লক্ষে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি বিদেশ ফেরত সকলকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ পুলিশি টহলের মাধ্যমে অপ্রয়োজনে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখলে সচেতনতা মূলক পরামর্শ দিয়ে ঘরে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

দোকানপাট বন্ধ নিশ্চিত করে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দিচ্ছি বাঙ্গরা বাজার প্রশাসন

তারিখ : ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০