০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

নারায়ণগঞ্জ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন এসপি হারুন

  • তারিখ : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • / 1062

বিদায় বেলায় অঝোরে কাঁদলেন নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার।
অশ্রুসিক্ত নয়নে আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ থেকে বিদায় নিয়েছেন জেলার আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে আয়োজিত বিদায়ী সংবর্ধনার মধ্যে দিয়ে আলোচিত এ পুলিশ সদস্যকে বিদায় জানানো হয়।

বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হারুন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে সমালোচিত হয়েছি।‘ তদন্তে সে রহস্য উদঘাটন হবে বলেও জানান হারুন অর রশীদ।

নারায়ণগঞ্জে পুলিশের ইমেজ বৃদ্ধি পেয়েছে জানিয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমি এখানে থাকা অবস্থায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কাজ করেছি।‘ আর কাজ করতে গেলে কিছু ভুল থাকতে পারে বলেও মন্তব্য করেন বিদায়ী এ পুলিশ সুপার।

বহুল আলোচিত পুলিশ সুপার হারুন অর রশীদকে নানা অভিযোগের প্রেক্ষিতে ৩রা নভেম্বর নারায়ণগঞ্জ থেকে হেডকোয়ার্টারে বদলি করা হয়। তাকে পুলিশ সদর দপ্তরে টিআর হিসেবে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের আগে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন হারুন অর রশীদ। পরপর তিনবার এসপি হারুন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।

DBC NEWS

শেয়ার করুন

নারায়ণগঞ্জ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন এসপি হারুন

তারিখ : ০৯:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯