১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সাড়ে ২৫ টন সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা আটক

  • তারিখ : ০১:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
  • / 1316

জয়পুরহাটে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন অবৈধ চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। আওয়ামী লীগ নেতা আল ইসরাইল জুবেল গোপীনাথপুর গ্রামের মৃত নছির আহম্মেদের ছেলে।

পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল এর গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধারসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রতিদিন

শেয়ার করুন

সাড়ে ২৫ টন সরকারি চালসহ আওয়ামী লীগ নেতা আটক

তারিখ : ০১:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০