১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ওজনে চাল কম দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জরিমানা

  • তারিখ : ১০:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
  • / 308

গাজীপুরের শ্রীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অপরাধে মোহাম্মদ মোর্শেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী তাকে এই জরিমানা করেন।

মোহাম্মদ মোর্শেদ আলম রাজাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি রাজাবাড়ি এলাকার সরকারি ১০টাকা কেজির চালের ডিলার।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আল মামুন জানান, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবেন। স্থানীয় ওই ডিলার সরকারি নিয়ম না মেনে ওজনে কারসাজি করে প্রতি ক্রেতাকে ওজনে ৪ কেজি কম করে চাল দেন। তাদেরকে ২৬ কেজি চাল দিয়ে ৩০ কেজি চালের দাম আদায় করেন মোর্শেদ আলম।

খবর পেয়ে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে হাতেনাতে প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা-৪৬ মোতাবেক উক্ত ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

ওজনে চাল কম দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জরিমানা

তারিখ : ১০:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০