১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই পু‌লিশের সঙ্গে ৮ ঘণ্টা ডিউটি!

  • তারিখ : ০৫:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
  • / 916

করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষায় সরকার বিভিন্ন ঘোষণা দিয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাড়ি থাকতে বলা হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষ বিনা প্রয়োজনেই বাড়ি থেকে হোন। এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এই অবিবেচক লোকদের ঠেকাতে এবার ব্যতিক্রম ঘোষণা দিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার ম‌হিবুল ইসলাম খান।

তিনি জানান, বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই তাদের পুলিশের সাথে ডিউটি দিতে হবে।

গতকাল মঙ্গলবার ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামে ফেসবুক পে‌জে পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি লিখেন- আগামীকাল থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘণ্টা পুলিশের সাথে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে।
ঠিক করে নিন? কি করবেন?
ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?

এদিকে এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে ভাইরাইল হয়ে যায়। এক হাজারের ওপর শেয়ার ও প্রায় সাত হাজার লাইক পড়ে।

পোস্টের নিচে জেলা পু‌লি‌শের এমন উদ্যোগকে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন অনেকে। কেউ কেউ এর চে‌য়েও ক‌ঠোর পদ‌ক্ষে‌পের পরামর্শও দি‌য়ে‌ছেন।

ইকবাল অনিক নামে এক নেটিজেন মন্তব্য করেন, ভাল সিদ্ধান্ত। এই আট ঘণ্টায় এক সেকেন্ডের জন্য তাদের বসতে দেবেন না। আর কোন প্রকার খাবার না। আর স্থানীয় থানা গুলোর দিকে নজর দেয়া জরুরি। অনেকে তথ্য জানালেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবস্থা নেন না। এমন অভিযোগ আসছে।

আবদুল জ‌লিল না‌মে একজন লি‌খে‌ছেন, ‘সঠিক সিদ্ধান্ত। এর বাস্তবায়ন দৃষ্টান্ত হবে এবং লক্ষ্য ফলপ্রসূ হবে।’

সাগর ন‌ন্দি মন্তব‌্য ক‌রে‌ছেন, ‘সময়োপযোগী পদক্ষেপ, ধন্যবাদ, পুলিশ সুপার, কুড়িগ্রাম।’

মোয়াজ্জেম হোসেন সরকার লিখেন, সুন্দর পদ‌ক্ষেপ, ত‌বে বাজা‌রে ভিড় নিয়ন্ত্রণও কিন্তু খারাপ কিছু নয়। য‌দি আপনারা সা‌পোর্ট‌ দেন, তাহ‌লে আপনা‌দের সা‌থে ডিউ‌টি কর‌তে অ‌নেক যুবক দ্বিমত পোষণ করবেনা।

“যমুনা টিভি”

শেয়ার করুন

বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলেই পু‌লিশের সঙ্গে ৮ ঘণ্টা ডিউটি!

তারিখ : ০৫:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০