১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

  • তারিখ : ০৩:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / 286

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কাউছার (১৯), ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার এন্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন।

ওই দোকানের মালিক স্থানীয় মোহাম্মাদ রিয়াজ উদ্দিন শেখ। দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, দোকানের নিরাপত্তার স্বার্থে সে রাতে দোকানেই থাকতো। প্রতিদিনের মত বুধবারও সে দোকানে ছিল।

এদিকে বৃহস্পতিবার ভোরে কাউছারের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে দোকানে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন দোকান মালিক। পরে তার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের লাশ পাওয়া যায়। এসময় তার গলায় কাপড় পেচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল।

পরে জয়দেবপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জয়দেবপুর থানার ওসি মোঃ জাবেদুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে বলে ওসি জবেদুল ইসলাম জানান।

শেয়ার করুন

গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

তারিখ : ০৩:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০