০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবে কুবি শিক্ষক সমিতি

  • তারিখ : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • / 317

স্বকৃত গালিব, কুবি প্রতিনিধি :
করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের সমপরিমাণ বেতন দিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ ও সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে। ইতোমধ্যে ২১০টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এর বাইরে নয়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৬ এপ্রিল ২০২০ তারিখে বাংলাদেশকে ঝুঁকিপূণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইইডিসিআরের ভাষ্যমতে বাংলাদেশে কমিউনিটি পর্যায়ে এই ভাইরাসের প্রসার ঘটেছে। এমতাবস্থায় বাংলাদেশে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ প্রয়োজন হবে। দেশে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষের উপরে এর প্রভাব প্রকটভাবে পড়তে শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে একটি চিঠিতে বলা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে।

এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান এবং অন্তত অর্ধ শতাধিক শিক্ষকের সঙ্গে ই-মেইল, সামাজিক যোগাযোগ, টেলিযোগাযোগের মাধ্যমে তাঁদের মূল্যবান মত গ্রহণ করা হয়। এই মহামারীতে মানবিক সহায়তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করা যুক্তিযুক্ত বলে প্রায় সকলেই মনে করেন।

এ এক দিনের অর্থ এপ্রিল মাসের প্রদেয় বেতন থেকে কর্তন করা হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ এবং তাঁদের পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে।

শেয়ার করুন

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে একদিনের বেতন দেবে কুবি শিক্ষক সমিতি

তারিখ : ১১:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০