০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

রংপুর থেকে কৃষি শ্রমিক আসছে কুমিল্লায়

  • তারিখ : ০৮:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
  • / 710

করোনা সংকটে বোরো ধান ঘরে তুলতে রংপুর অঞ্চল থেকে কুমিল্লা ও অন্যত্র কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী কৃষি শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

তারই অংশ হিসেবে রোববার দুটি বাসে ৬৬ জনের প্রথম কৃষি শ্রমিকের একটি দল রংপুরের গংগাচড়া থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে কৃষি শ্রমিক পাঠানো হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের আন্তরিক সহযোগিতায় শ্রমিকের চাহিদা আছে এমন এলাকায় কৃষি শ্রমিক পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

ইতিমধ্যে কুড়িগ্রাম থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাঠানো হয়েছে কৃষি শ্রমিক। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা জেলা থেকে আরও শ্রমিক পাঠানোর প্রস্তুতি চলছে।

ধান কাটার কাজে ব্যবহারের জন্য ইতিমধ্যে দুটি হার্ভেস্টার রংপুর থেকে হাওর অঞ্চলে পাঠানো হয়ছে। আরও একটি শিগগিরই পৌঁছে যাবে হাওরে।

শ্রমিক পরিবহনে রংপুর-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান সক্রিয় সহযোগিতা করেন।

শেয়ার করুন

রংপুর থেকে কৃষি শ্রমিক আসছে কুমিল্লায়

তারিখ : ০৮:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০