০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন

  • তারিখ : ১০:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / 1288

আরিফ গাজী ।।
কুমিল্লার মুরাদনগরে চলতি ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর মৌজায় কম্বাইন্ড হারভোস্টর মেশিনে ধান কাটার উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগে ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, কামাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, নেয়ামতপুর ইরি-বোরো স্ক্রিমের ম্যানেজার সায়েম সরকার ও লিটন সরকার প্রমূখ।
জানা যায়, শ্রমিক সংকট নিরসন ও উৎপাদন খরচ কমাতে গত রবিবার (৬ মে) সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নিজস্ব তহবিল থেকে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন।

শেয়ার করুন

মুরাদনগরে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উদ্বোধন

তারিখ : ১০:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০