০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

মুরাদনগরে কৃষকলীগের আহ্বায়ক আল কবিরের পিতার ইন্তেকাল

  • তারিখ : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
  • / 1282

আরিফ গাজী :
মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক ও কোম্পানীগঞ্জস্থ সরকার এন্টার প্রাইজের কর্ণধার আবু মুছা আল কবিরের পিতা হাজী ওবায়দুল হক সরকার(৭০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার নগরপাড়ের ওয়ালটন প্লাজার বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায় তিনি ডায়বেটিস ও উচ্চরক্তচাপ জনিত রোগে ভোগছিলেন।

বুধবার বাদ যোহর তাহার জন্মস্থান চাপিতলা গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবিরের পিতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

মুরাদনগরে কৃষকলীগের আহ্বায়ক আল কবিরের পিতার ইন্তেকাল

তারিখ : ১০:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০