১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে করোনাজয়ী ৮ পুলিশ সদস্যকে ওসির ফুলেল শুভেচ্ছা

  • তারিখ : ১০:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 462

আরিফ গাজী :
করোনাজয়ী পুলিশের ৮ সদস্যকে শনিবার ফুল দিয়ে বরণ করেছেন মুরাদগনর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম। কুমিল্লা জেলার মুরাদনগর থানার একজন এসআই ও একজন এএসআইসহ ওই ৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ হোম আইসোলেশনে থেকে মুক্ত হন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, ‘মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিল মুরাদনগর থানার পুলিশ সদস্যরা। মৃত্যুভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালন করতে গিয়ে থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। গত ১৮ জুন নমুনা পরীক্ষায় ওই ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে পুলিশের একজন এসআই, একজন এ.এস.আই ও ৬জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তরা প্রায় চার সপ্তাহ হোম আইসোলেশনে থেকে সবাই করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেন।

এ সময় কাজে যোগদান উপলক্ষে উৎসাহ দিতে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি একেএম মনজুর আলম। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে করোনাকে জয় করে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করেন সুস্থ হয়ে উঠা করোনা আক্রান্তরা।

শেয়ার করুন

মুরাদনগরে করোনাজয়ী ৮ পুলিশ সদস্যকে ওসির ফুলেল শুভেচ্ছা

তারিখ : ১০:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০