১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আত্মগোপনে ধর্ষক

  • তারিখ : ০৪:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • / 554

মনোহরগঞ্জ প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে এক কিশোরীকে দুইদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষকের সহযোগী ইমাম হোসেন ইমনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ধর্ষক নুর মোহাম্মদ বাবলু আত্মগোপনে রয়েছেন।

অপহৃতার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড় কাঁছি গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে নুর মোহাম্মদ বাবলু ইতালি প্রবাসী। প্রবাসে থাকাকালীন ইমন নিজের বিয়ের বিষয় গোপন রেখে একই ইউনিয়নের বিপুলাসার এলাকার জনৈক কিশোরীর সাথে মোবাইল ফোনে প্রায়ই যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইমন বেশকিছু দিন ধরে দেশে অবস্থান করছে। এ সুযোগে ৩ জুলাই বিকেলে ওই কিশোরীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের কৈইয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমাম হোসেন ইমনের সোনাইমুড়ি সিটি সেন্টার মার্কেট সংলগ্ন ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে দুইদিন আটকে রেখে বাবলু একাধিকবার ধর্ষণ করে।

গত ৫ জুলাই ধর্ষক নুর মোহাম্মদ বাবলু ওই কিশোরীকে সেনবাগ উপজেলার নাজিরহাট তার নানার বাড়ির পাশে রেখে যায়। ওই কিশোরী তার নানার বাড়ি গিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা তাৎক্ষণিক সেখানে ছুটে যায়। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

সোমবার (১৩ জুলাই) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মনোহরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুল কবির অভিযান চালিয়ে ধর্ষকের সহযোগী ইমাম হোসেন ইমনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। মামলা দায়েরের পর থেকে ধর্ষক নুর মোহাম্মদ বাবলু আত্মগোপনে রয়েছে। সে ইতালি পালিয়ে যেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওই কিশোরীর স্বজনদের অভিযোগ। তারা ধর্ষক বাবলুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত নুর মোহাম্মদ বাবলুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লার মনোহরগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আত্মগোপনে ধর্ষক

তারিখ : ০৪:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০