০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

আচরণবিধি লঙ্ঘন: দেবিদ্বারে নৌকার প্রার্থীকে অর্থদণ্ড

  • তারিখ : ১২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / 342

অনলাইন ডেস্ক :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলাম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রাথীকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সপ্তম ধাপে দেশের ১৩৭টি ইউনিয়ন পরিষদের সঙ্গে বরকামতা ইউপিতেও সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।

ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুল ইসলামকে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত দত্ত।

কুমিল্লা জেলাপ্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট অমিত বলেন, “নুরুল ইসলাম নির্বাচনী আচরণবিধি ভেঙে ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করেছেন। এ কারণে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমরা নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ রাখতে কাজ করে যাচ্ছি।”

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেয়ার করুন

আচরণবিধি লঙ্ঘন: দেবিদ্বারে নৌকার প্রার্থীকে অর্থদণ্ড

তারিখ : ১২:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২