১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন অর্থমন্ত্রী

  • তারিখ : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • / 1327

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের বক্তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল মহলে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সমাবর্তন বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। সাংবাদিকদের এমনটাই নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উনাকে আমরা আনতে পারছি এজন্য আমরা খুবই গর্বিত। সম্প্রতি উনাকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হয়েছে। উনি হচ্ছেন বৈশ্বিক ব্যক্তিত্ব। উনাকে সমাবর্তনে আনতে পারা সৌভাগ্যের ব্যাপার।

এছাড়াও তিনি বলেন, সমাবর্তনে মাননীয় রাষ্ট্রপতি আসবেন। তাই খুবই গুরুত্বসহকারে সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে দুই হাজার আটশত পঁয়ত্রিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন অর্থমন্ত্রী

তারিখ : ০৯:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০