০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত চলবে ঢাবির নতুন বাস

  • তারিখ : ০১:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • / 1297

ঢাকা থেকে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাসের নতুন রুট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ডাকসুর নির্বাহী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ডাকসু’র জিএস গোলাম রাব্বানী।

তিনি আরও বলেন, ‘ডাকসু প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসেই নতুন তিনটি বাস পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি বাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে, আর একটি সাধারণ বিমা করপোরেশনের সৌজন্যে।’

ঢাকা-কুমিল্লা বিশ্বরোড রুটে বাসের দাবি উত্থাপন করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে নরসিংদী ও গাজীপুর রুট পর্যন্ত যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে। কিন্তু সুপ্রশস্ত ঢাকা-চট্টগ্রাম চার লেন রাস্তা এবং ৬ লেন বিশিষ্ট মেঘনা-গোমতী সেতুর কারণে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত যেতে মাত্র দেড় থেকে ২ ঘণ্টা সময় লাগে। এই রুট চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালীর হাজারও শিক্ষার্থীদের দারুণ উপকার হবে।’

জানা যায়, গণরুম শিক্ষার্থীদের জন্য পাঁচটি হলে প্রাথমিকভাবে পাঁচটি করে ব্যাঙ্ক বেড দেওয়ার ব্যবস্থা, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, পুরনোগুলোকে সংস্কার, উন্নয়ন ফি কমানো, দেশের যেকোনো জায়গা থেকে অনলাইনে পেমেন্ট, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ডাকসুর নবীনবরণ আয়োজন, ক্যাম্পাসে পলিথিন নিষিদ্ধকরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করে সহযোগিতা, ইজিবাইক চালু করা, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদসহ আরও নানা ধরনের ইস্যু নিয়ে ডাকসু’র সভায় আলোচনা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত চলবে ঢাবির নতুন বাস

তারিখ : ০১:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০