০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন কায়সার

  • তারিখ : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / 439

অনলাইন ডেস্ক।।

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।

মঙ্গলবার (২৪ মে) সাড়ে ৩টার দিকে শহরের বাদুরতলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন এ দাবি জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার বলেন, সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক,পরিদর্শক, সহকারী পুলিশ সুপার ও মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারের (ভূমি) নির্বাচনকালীন (প্রতীক বরাদ্দের আগেই) বদলির দাবি জানাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দীন কায়সার বলেন, ইভিএম নিয়ে ভোটারদের মনে শঙ্কা এখনো কাটেনি। চাইলেই ইভিএমে মন মতো ফলাফল তৈরি করা যায়। তবে যদি প্রত্যক ভোটারের ভোট প্রদানের প্রিন্ট কপি আলাদা ব্যালটে রাখা যায় তবেই ভোটারদের আস্থা ফিরবে। যদি ইভিএম কোনো কারণে হ্যাং করে তাহলে ওই প্রিন্ট কপি গণনা করে ফলাফল নির্ণয় করা যাবে।

এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থানে থেকে সিসি ক্যামেরা মনিটরিং করা, নির্বাচনের সময় পর্যন্ত আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা প্রদান, প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচন কমিশনের দুই সদস্যের কয়েকটি টিম কুমিল্লায় অবস্থান নিশ্চিত করা ও মেসেঞ্জারসহ অন্যান্য অনলাইন যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানিয়েছেন কায়সার

তারিখ : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২