১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী

  • তারিখ : ১১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 708

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মনোনয়নে কুমিল্লায় এবার চমক দেখিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তাকে কুমিল্লা-৬ আদর্শ সদর-সদর দক্ষিণ সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। 
এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন। তার পরিবর্তে এবার গুরুত্বপূর্ণ এ আসনে ধানের শীষ নিয়ে গেলেন মনিরুল। এতে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কুমিল্লার রাজনীতিতে ইয়াছিনের শক্ত বলয় রয়েছে। তিনি একটি অংশের নেতৃত্বে রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সম্প্রতি আসন পুনর্বিন্যাসে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাকে আদর্শ সদরের সঙ্গে সংযুক্ত করা হয়। এতে মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ আসন থেকে কুমিল্লা-৬ আসনের ভোটার হন। আসন পুনর্বিন্যাসের আগে কুমিল্লা-৬ আসনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন।

সোমবার বিকালে বিএনপির মনোনয়ন ঘোষণায় কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর বিষয়টি নগরজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার আগে সাক্কু ঘোষণা করেছিলেন, তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হবেন।

শেয়ার করুন

কুমিল্লায় চমক দেখালেন মনিরুল হক চৌধুরী

তারিখ : ১১:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫