১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার কৃতি সন্তান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ

  • তারিখ : ১১:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 1362

কুমিল্লা এসডি নিউজ :
বিজয় রতন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনে নতুন সভাপতি হয়েছেন সমীর চন্দ্র চন্দ্। আজ বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। জানা গেছে, কৃষিবিদ সমীর চন্দ্র শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী। ১৯৮৩ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯১ সালে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আজীবন সদস্য হন এবং ১৯৯২ সালে পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন এবং কৃষিবিদ ইনস্টিটিটের আজীবন সদস্যপদ লাভ করেন।
১৯৯৭ সালে তিনি বিপুল ভোটের ব্যাবধানে কৃষিবিদ ইনষ্টিউট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন এবং বাংলাদেশ কৃষক লীগের কৃষি উপকরণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।

২০০২ সালে তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং কৃষিবিদ ইনষ্টিটিউটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক এবং সাংগঠনিক সফলতার ধারাবাহিকতায় কৃষিবিদ সমীর চন্দ ২০১২ সালে (আগের কমিটির) কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং কৃষিবিদ ইনষ্টিটিউটের পর পর দুই বার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই। তিন বছর কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর।

শেয়ার করুন

কুমিল্লার কৃতি সন্তান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ

তারিখ : ১১:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯