০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লার মুরাদনগরে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

  • তারিখ : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 1074

আরিফ গাজী :
দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এই পরিস্থিতিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে সরকারি উদ্যোগে চাল বিতরণের কার্জক্রম শুরু হয়েছে। মুরাদনগর সদর এলাকায় রবিবার (২৯ মার্চ) বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। এসময় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সদর ইউপি সদস্য আক্তার হোসেন, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, উপসহকারি কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ প্রমূখ।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই জানান, উপজেলার ২২ ইউনিয়নে ১১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নে ৫০০ কেজি করে বরাদ্দ রয়েছে। যার মধ্যে প্রতিটি ইউনিয়নে ৫০ জনকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ জানান, কোনও জনসমাগম না ঘটিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল দেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

তারিখ : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০