০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে আগুনে রিকশাচালকের শেষ সম্বল বসতঘর পুড়ে ছাই

  • তারিখ : ০৫:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 469

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া এলাকায় বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে জামাল মিয়া নামের এক রিকশাচালকের শেষ সম্বল বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল সম্পূর্ন ভাবে পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গনি মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

স্থানী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সাতমোড়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে আগুনে রিকশাচালকের শেষ সম্বল বসতঘর পুড়ে ছাই

তারিখ : ০৫:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০