০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

  • তারিখ : ১০:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • / 456

আরিফ গাজী:

কুমিল্লার মুরাদনগরে ভয়াভহ এক অগ্নিকান্ডে ৪টি পাইকারী মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর এলাকার বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের ২টি, ওয়াদুদ সওদাগরের ১টি ও জামাল সওদাগরের ১টি দোকান।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, লকডাউনের কারনে বাজারের সকল দোকান পাট বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বাজারের পাইকারী মুদি মালের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সওদাগরের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই ব্যবসায়ীর দুটি দোকানসহ আশপাশের আরো দুটি পাইকারী দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার এসএম শামীম কুমিল্লা এসডি নিউজ ২৪ কে জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি, আগুন নিয়ন্ত্রনে আমাদের দুটি ইউনিট কাজ করেছে, অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ প্রতিবেদন পেশ করবো।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

তারিখ : ১০:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১