০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে একই পরিবারের ৯জন করোনা আক্রান্ত

  • তারিখ : ১২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • / 795

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে একদিনে সর্বোচ্চ ৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৪ঘন্টায় ৭জনসহ একই পরিবারের মোট ৯জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নাজমুল আলম।

ঔপরিবারের বসবাস করা বাড়ীসহ উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর পশ্চিম পাড়ার পুরো মহল্লাটি লকডাউন করেছে প্রশাসন। এনিয়ে মুরাদনগরে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯জনে। গত ৫ই মে উপজেলার বাখরনগর গ্রামের পশ্চিমপাড়ায় দুজন মহিলার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেই ৬ই মে পরিবারের বাকী সদস্যসহ আশেপাশের বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠনো হয়। ৮ই মে শুক্রবার রাতে এই পরিবারের আরো ৭জনের করোনা ভাইরাস রির্পোট পজিটিভ আসে।

এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে একজন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের এক ইউপি সদস্যসহ একই পরিবারের পাঁচজন, রামচন্দ্রপুর বাজার সংলগ্ন আরো একজন ইউপি সদস্য, পাহাড়পুর ইউনিয়নের পান্তি গ্রামে একজন, সুরানন্দি গ্রামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। অপরদিকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের একই পরিবারের ৫জন করোনা আক্রান্তের মধ্যে দুজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুহাম্মদ নাজমুল আলম।

শেয়ার করুন

মুরাদনগরে একই পরিবারের ৯জন করোনা আক্রান্ত

তারিখ : ১২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০