০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর মনির হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল গ্রেফতার

  • তারিখ : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 618

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সাজিয়ে শামসুদ্দিন মনির হত্যা মামলায় প্রায় ৫ বছর পর পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইকবালকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী ইকবাল কাজিয়াতল গ্রামের ফজলুর রহমানের ছেলে। ২০১৫ সালের শামসুদ্দিন মনির হত্যা মামলার অন্যতম আসামী তিনি।

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৪ জুলাই ভোরে মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান একই গ্রামের বিদেশ ফেরত শামসুদ্দিন মনির। এ সময় ওই বাড়ির মসজিদের ইমাম আবুল হাছান মাইকে ডাকাত ঘোষণা দিলে মামলায় অভিযুক্তরা মনিরের হাত-পা-চোখ বেঁধে পায়ের রগ কেটে নির্যাতন চালিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর-২২৯/১৫। সেই মামলার অন্যতম আসামী ইকবাল। মামলার পর থেকেই সে পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি একেএম মনজুর আলমের নিদের্শে এসআই আবদুছ সুলতানের নেতৃত্বে সঙ্গীয় এসআই আবদুল আজিজ ও মোস্তফা রেজাসহ পুলিশের একটি দর তাকে উপজেলার কাজিয়াতল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, সে দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর মনির হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল গ্রেফতার

তারিখ : ০৬:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০