০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু

  • তারিখ : ০৭:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / 820

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের দিলালাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত চাচা নুরু মিয়া (৯০) দিলালপুর গ্রামের দেওয়ান বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে।

অপরদিকে ঘাতক অলি উল্লাহ (৩০) ও রহমত উল্লাহ (২০) নিহতের ভাই আলী আকবরের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসত বাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলে চাচা নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহত নুরু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে মামলা দয়ের করেছে। পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

কুমিল্লার মুরাদনগরে ভাতিজার রডের আঘাতে চাচার মৃত্যু

তারিখ : ০৭:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১