০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১২:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 500

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউসুফনগর এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে আলোচিত ড্রেজার ব্যবসায়ী রফিকের ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মালিক রফিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে অভিযান চালিয়ে ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।

জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ইউসুফনগর-রামপুরের বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দশ একর জমি। তার ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে এসিল্যান্ড সাইফুল ইসলাম কমলকে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করে।

পরে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার মেশিন মালিক রফিকুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাসহ ১টি ড্রেজার মেশিন জব্দের নির্দেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। অবৈধ ড্রেজারের বিষয়ে শুন্য সহনশীলতা নীতি প্রয়োগ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা

তারিখ : ১২:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০