১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি ডালিমকে পুলিশে দিলো এলাকাবাসী

  • তারিখ : ১১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 875

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ডালিম মিয়া কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী ডালিম মিয়া (৩৪) উপজেলা সদরের মুরাদনগর দক্ষিণপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে।

জানা যায়, শরিবার বিকেলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় লোকজন ডালিম মিয়াকে ২২পিচ ইয়াবা টেবলেটসহ আটক করে।
এ সময় ইয়াবা টেবলেট ক্রয় করতে আসা ব্যক্তি ডালিম কে আটক হতে দেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুরাদনগর থানায় খবর দিলে এসআই মুর্শেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২পিচ ইয়াবাসহ ডালিমকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও ডালিমের বিরুদ্ধে মুরাদনগর থানায় একাধীক মাদক মামলাও রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি ডালিমকে পুলিশে দিলো এলাকাবাসী

তারিখ : ১১:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০