০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় কুরবানির মাংস নিয়ে ফেরার পথে চাচা ভাতিজা নিহত

  • তারিখ : ০৮:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
  • / 811

কুমিল্লায় কোরবানির মাংস নিয়ে গ্রামের বাড়ি শহরের বাসায় যাবার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী চাচা- ভাতিজা। মোটরসাইকেলে থাকা আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিকাল সাড়ে চারটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদুর রহমান নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছোট ছেলে এবং সফিকুর রহমানের বড় ছেলে ইতালি প্রবাসী মো. রিপন এর ছোট ছেলে ফাহাদ(৮) নিহত হয়েছেন।

মাকসুদুর রহমান এর চাচা অলিতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. শাহ আলম জানান, কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো. মাকসুসুর রহমান (৩৮) আপন ভাতিজাকে নিয়ে নবীপুর গ্রাম থেকে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে আজ বিকেল ৪.৩০ মিনিট সময়ে মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুইজন ঘটনাস্থলে নিহত হন।

আপন চাচা ভাতিজার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের ছায়া পড়েছে খোশবাস ইউনিয়ন সহ বরুড়া উপজেলায়।

শেয়ার করুন

কুমিল্লায় কুরবানির মাংস নিয়ে ফেরার পথে চাচা ভাতিজা নিহত

তারিখ : ০৮:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২