০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় কৃষককে পিটিয়ে হত্যা: চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 366

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে কৃষক অজিউল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো—লক্ষ্মণপুর ইউনিয়েনের চেয়ারম্যান মহিন উদ্দীন ও তার ভাই সালেহ আহাম্মদ, একই ইউনিয়নের মড়হ গ্রামের রাজু, ফারুক, মহিন উদ্দীন, সাব্বির, আব্দুল হালিম ও হেলাল।

ওসি মাহবুবুল করিম জানান, কৃষক হত্যার অভিযোগে আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অজিউল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য সোমবার মড়হ পশ্চিম পাড়ায় লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। এ সময় অজিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অজিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শেয়ার করুন

কুমিল্লায় কৃষককে পিটিয়ে হত্যা: চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২