০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মুক্তিযোদ্ধার ২টি ঘর পুড়ে ছাই

  • তারিখ : ১০:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
  • / 520

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় দুর্বৃত্তের দেওয়া আগুনে এক মুক্তিযোদ্ধার ২টি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার রাতে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছে মুক্তিযোদ্ধা অবঃ সার্জেন্ট মোঃ জাফর ইকবাল।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন গাংগের কুট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মুক্তিযোদ্ধা অবঃ সার্জেন্ট মোঃ জাফর ইকবালের দুইটি বসতঘরসহ ঘরে থাকা একটি মোটর সাইকেল ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, গাংগের কুট গ্রামটি উপজেলার শেষ প্রান্তে হওয়ায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মুক্তিযোদ্ধা অবঃ সার্জেন্ট মোঃ জাফর ইশবাল সাহেব একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কি কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা পুলিশ এখনও নিশ্চিত নয়। তদন্ত করার পর প্রকৃত কারণ সম্পের্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বহী অফিসার বলেন, অগ্নিকান্ডের বিষয়টি আমি শুনেছি। যদি তারা কোন ব্যাক্তিকে সন্ধেহ করে থাকে সেক্ষেত্রে তারা আইনানুগ ব্যবস্থা নিলে আমরা তাদেরকে সর্বাত্তক সহযোগীতা করবো।

শেয়ার করুন

কুমিল্লায় দুর্বৃত্তের দেওয়া আগুনে মুক্তিযোদ্ধার ২টি ঘর পুড়ে ছাই

তারিখ : ১০:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০