০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ

  • তারিখ : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 365

মুরাদনগর প্রতিনিধি:

ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ডের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার টাকার বিনিময়ে ভোটে জিতিয়ে দেওয়ার নাম করে এক সদস্য প্রার্থী থেকে অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। পরাজিত ইউপি সদস্য প্রার্থী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার।

আনোয়ার হোসেনের অভিযোগ, ‘হিরাকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার নারায়ন চন্দ্র ভৌমিক আমার প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কার আবুল কাশেমের কাছ থেকে টাকা নিয়েছেন। যার ফলে, সে ওই বিদ্যালয় কেন্দ্রের ১, ৩ ও ৪নং বুথের পুলিং অফিসারদের নিয়ে সাধারণ নিরক্ষর ভোটারদের ইবিএম মেশিনের বাটন চেপে দেন।

এ ভাবে সে একশ ভোট ফুটবল মার্কায় দিয়েছেন বলে তার এক ঘনিষ্ট লোকের সাথে মুঠোফোনে স্বীকারও করেণ নারায়ন চন্দ্র ভৌমিক। তাই ভোট কারচুপির বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মোবাইলের কল রেকর্ডসহ জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত দরখাস্ত দিয়েছি।’

ফুটবল মার্কার বিজয়ী মেম্বার আবুল কাশেম ঘটনা অস্বীকার করে বলেন, ‘হিরাকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার নারায়ন চন্দ্র ভৌমিকের সাথে কোন প্রকার লেনদেন হয়নি।’

সহকারী প্রিজাইডিং অফিসার নারায়ন চন্দ্র ভৌমিকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরাজিত মেম্বার প্রার্থী আনোয়ার হোসেন আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলেছেন তা অসত্য। মেম্বার আবুল কাশেমের কাছ থেকে আমি কোন প্রকাশ সুবিধা নেই নাই।’

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, যথা উপযুক্ত প্রমান পেলে আইন অনুযাই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লায় নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ

তারিখ : ০১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২