০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মন্দির ভাঙচুরের মামলায় ১৭ জনের পাঁচদিন করে রিমান্ড

  • তারিখ : ০১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / 300

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার রক্ষাকালী মন্দির ভাঙচুরে পুলিশের করা মামলায় ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

কুমিল্লার কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ বলেন, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিভিন্ন মামলার ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামির বয়স ১৮ না হওয়ায় তাকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়।

গত ১৩ অক্টোবর মণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে কুমিল্লার নানুয়ারদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, পুলিশকে খবর দেওয়া রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহর দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষ হয়েছে। দুপুরে তাদের ফের আদালতের তোলার কথা হয়েছে।

পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১১ মামলা হয়েছে। এরমধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি, দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় মন্দির ভাঙচুরের মামলায় ১৭ জনের পাঁচদিন করে রিমান্ড

তারিখ : ০১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১